কলাপাড়ায় চলমান করোনা সংকট মোকাবেলায় গৃহবন্দী হয়ে পরা কর্মহীন ও অসহায় মানুষের দুয়ারে পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। মাইটিভির ১২ তম বর্ষে পদার্পন উপলক্ষে মাইটিভি পরিবারের পক্ষ থেকে আজ দিনভর শতাধিক পরিবারের মাঝে এসব ইফতার সামগ্রী তুলে দেয়া হয়।
মাইটিভির কলাপাড়া উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রয়েলের উদ্যোগে কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে নিয়ে প্রত্যেক অসহায় মানুষের ঘরে ঘরে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এছাড়া গত এক সপ্তাহ ধরে বিভিন্ন
অসহায় মধ্যবিত্ত পরিবারের মানুষের মাঝে গোপনীয়তা রক্ষা করে মাইটিভির চেয়ারম্যান নাসীর উদ্দিন সাথীর পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।